Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফে সদস্য

BN DESK
02 September 2026, 07:56 AM পড়তে ১ মিনিট
কাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফে সদস্য

স্পোর্টস ডেস্ক : জাতীয় ফুটবল দলের হেড কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে সমালোচনার শেষ নেই। তবে সমালোচনার পাশ কাটিয়ে তার ওপর আস্থা রেখেছে বাফুফে। কিন্তু এবার ভরা সংবাদ সম্মেলনে কোচের পদত্যাগ চাইলেন জাতীয় দল কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন, যা কিছুটা বিস্ময়েরই মতোই ছিল।

নিজেদের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরতে আজ শনিবার (১৪ জুন) সংবাদ সম্মেলনের আয়োজন করে বাফুফে নির্বাহী কমিটি। সেখানে ইন্টারনাল অডিট নিয়েই কথা বলতে বলা হয় শাহীনকে। কিন্তু তা না করে তিনি নিয়ে আসেন জাতীয় দল প্রসঙ্গ। শাহীন বলেন, ‘জাতীয় দল কমিটির সদস্য হিসেবে আমি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে মুক্ত করতে কাবরেরার পদত্যাগ চাচ্ছি। কোচকে সরানোই আমার এজেন্ডা।’
গত ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের পেছনে দায় কার? ম্যাচ শেষে এমনই প্রশ্ন রাখা হয়েছিল কোচ কাবরেরার কাছে।

তেমন কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। এমনকি কারও ঘাড়ে দোষও চাপিয়ে দেননি। তবে সমালোচকেরা সবচেয়ে বড় দায়টা দিচ্ছেন তার ওপরই। স্প্যানিশ এই কোচ এর আগে কখনোই জাতীয় দলের হয়ে কাজ করেননি। সাড়ে তিন বছরে বাংলাদেশের হয়ে ৩২টি ম্যাচে ডাগআউটে ছিলেন। তার দল নির্বাচন বরাবরই প্রশ্নের খোরাক জোগায়। একই সঙ্গে ম্যাচের কৌশলও। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

কাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফে সদস্য

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার