সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে কাভার্ডভ্যানের চাপায় মারুফ শেখ (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। মারুফ শেখ সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার মুখ বেলাই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, গতকাল রোববার সন্ধ্যায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান হাটিকুমরুল রাধানগর ব্রিজের উপর পৌঁছালে মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারুফ শেখ নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ও ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।