Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কারাগারের দেয়াল টপকে হাজতির পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল

BN DESK
05 September 2026, 03:29 AM পড়তে ১ মিনিট
কারাগারের দেয়াল টপকে হাজতির পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল

নোয়াখালী জেলা কারাগার থেকে দেয়াল টপকে মো. তানিম (১৯) এক হাজতি পালানোর চেষ্টা করেছেন। পরে কারা কর্তৃপক্ষ ও কারারক্ষীদের সহযোগিতায় পুনরায় তাকে আটক করা হয়। এ সময় একজন কারা কর্মকর্তা ও দুজন কারারক্ষী আহত হয়েছেন। এরইমধ্যে এ ঘটনায় ২৮ সেকেন্ডে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আজ বুধবার ( ০৭ মে )দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা হয়।

 

জানা যায়, গতকাল মঙ্গলবার মো. তানিম নামে ওই কিশোরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। আজ দুপুরের দিকে জেল সুপারের বাসার কোনার দিক দিয়ে কারাগারের ১৮ ফুট উঁচু দেয়ালের ওপর দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। কারা কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে যায়। পরে কারা পুলিশ দেয়ালের বাইরের অংশে দুদিক থেকে অবস্থান নিয়ে তাকে আটক করে পুনরায় কারাগারে নেয়। 

মুঠোফোনে ধারণ করা দুটি ভিডিওতে ওই কিশোরকে কারাগারের দেয়ালের ওপর দিয়ে ছুটাছুটি করতে এবং এক পর্যায়ে নিচের দিকে ঝুঁলে নামার চেষ্টা করতে দেখা যায়। এ সময় দেয়ালের বাইরের অংশে কারারক্ষীদের সতর্ক অবস্থান নিতে দেখা যায়।

নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, ‘মো. তানিম নামে এক হাজতি কারাগারের প্রাচীরের ওপরের উঠে যান এটা সত্য। ওই হাজতি মানসিকভাবে অসুস্থ। তবে তিনি পালাতে পারেননি।’

এলাকা: নোয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কারাগারের দেয়াল টপকে হাজতির পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল

B
BN DESK | 07 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার