Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী নেতার মৃত্যু

BN DESK
01 September 2026, 06:18 PM পড়তে ১ মিনিট
কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী নেতার মৃত্যু

মানিকগঞ্জ কারাগারে বাবুল হোসেন নামের এক আওয়ামী লীগ নেতার অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। তিনি পক্স ও জ্বরে ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসক।

আজবুধবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে ২৫০ শয্যা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাবুল হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।

মানিকগঞ্জ কারাগারের জেল সুপার হুমায়ুন কবির আওয়ামী লীগের নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে হঠাৎ করে হাজতি বাবুল বুকে ব্যথা ও অস্থিরতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় সহকারী সার্জনের পরামর্শে তাকে ২৫০ শয্যা মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।

জানা গেছে, মানিকগঞ্জ সদর থানার এক মামলায় ১৭ এপ্রিল বাবুল হোসেনকে কারাগারে পাঠানো হয়। তিনি গড়পাড়া ইউনিয়নের বড়ষাট্টা গ্রামের হায়াত আলীর ছেলে।

মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহাউদ্দীন বলেন, সকাল ৯টার দিকে তাকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পক্স ও জ্বরে আক্রান্ত ছিলেন।

এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী নেতার মৃত্যু

B
BN DESK | 23 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার