Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কারাগারে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক

BN DESK
05 September 2026, 04:33 AM পড়তে ১ মিনিট
কারাগারে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে ২৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার স্পেশাল জজ ও জেলা দায়রা জজ মুন্সি আব্দুল মজিদ এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনে দায়ের করা ওই মামলায় চলতি বছরের ২৫ জানুয়ারি চার্জশিট দেয় আদালতে। ওই দিন আদালত সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ ও দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট সিরাজ উল্লাহ আমার দেশকে জানান, দুদকের মামলায় জামিনের আবেদন করেন কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি জানান, মোহাম্মদ রুহুল আমিন দুদকের দেয়া চার্জশিটে প্রধান অভিযুক্ত। এই মামলায় ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

সূত্রমতে, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎকেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ করা হয়। জমির অধিগ্রহণের টাকা নিয়ে দুর্নীতি ও আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ১৯ নভেম্বর দুর্নীতি দমন কমিশনে মামলা করেন মাতারবাড়ির মৃত নূর আহমেদ সিকদারের ছেলে একেএম কাইছারুল ইসলাম। ওই মামলার দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ২৫ জানুয়ারি কক্সবাজার স্পেশাল জজ আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

দুদকের চার্জশিটে ৫ জনকে অভিযুক্ত করা হয়। এরা হলেন কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, অ্যাডভোকেট মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা প্রশাসনের তৎকালীন নাজির স্বপন কান্তি পাল, কক্সবাজারের সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার ও জেলা প্রশাসনের স্টেনোগ্রাফার মো. জাফর আহমেদ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কারাগারে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক

B
BN DESK | 09 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার