Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কারাগার ভেঙে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার

BN DESK
10 October 2025, 02:44 AM পড়তে ১ মিনিট
কারাগার ভেঙে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার ভেঙে ৫ আগস্টে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিপন নাথ ঘোষকে টাঙ্গাইল ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রিপন নাথ ঘোষ (৪৫) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লা গ্রামের নারায়ন নাথ ঘোষের ছেলে। 

শনিবার (১২ এপ্রিল) মাঝ রাতে রিপনকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। 

টাঙ্গাইলের র‌্যাব ১৪ এর ৩নং কোম্পানি কমান্ডার মেজর কাওছার বাঁধন জানান, ৫ আগস্ট সরকার পতনের সময় দেশের আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অন্যান্য বন্দিদের সাথে গ্রেপ্তার রিপনও পালিয়ে যায়। প্রায় ৮ মাস পর শনিবার রাতে তাকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

রবিবার (১৩ এপ্রিল) সকালে তাকে গাজীপুরের কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কারাগার ভেঙে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার

B
BN DESK | 13 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার