Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কারাবন্দি অবস্থায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

BN DESK
02 September 2026, 07:18 AM পড়তে ১ মিনিট
কারাবন্দি অবস্থায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

মাদারীপুর জেলা কারাগারের হাজতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়া (৭৫) মারা গেছেন।

আজ সোমবার (২৮ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজৈরের টেকেরহাট আবাসিক এলাকায় বসবাস করতেন তিনি। তার গ্রামের বাড়ি রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর রাজৈর থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের একটি মামলা দায়ের করেন রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের পাঠানকান্দি গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ। ওই মামলায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়াকে ৬৪ নম্বর আসামি করা হয়। পরে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন পেলেও পরবর্তীতে মাদারীপুর আদালতে হাজিরা দিলে জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানো হয়।

৩০ এপ্রিল থেকে মাদারীপুর জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন ইউসুফ আলী মিয়া। সেখানে কারাবন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। রোববার বেশি অসুস্থ হলে তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার শাহ্ রফিকুল ইসলাম বলেন, রোববার দুপুরে হঠাৎ ইউসুফ মিয়াসহ দুইজন অসুস্থ হয়ে পড়েন। এসময় দুইজকেই পুলিশ পাহারায় প্রথমে মাদারীপুর জেলা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ইউসুফ আলী মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকা: মাদারীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কারাবন্দি অবস্থায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার