Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

BN DESK
15 March 2026, 12:29 AM পড়তে ১ মিনিট

দীর্ঘ তিন মাস কারাভোগের পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে কাশিমপুর কারাগার—২ থেকে ছাড়া পান তিনি। এর আগে, গত বুধবার (১১ মার্চ) আদালত থেকে জামিন পান আনিস আলমগীর।

বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন। তিনি বলেন, জামিনের কাগজপত্র গতকাল রাতে কারাগারে পেঁৗছালে তা যাচাই—বাছাই শেষে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে আনিস আলমগীরকে মুক্তি দেওয়া হয়। তাকে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেপ্তার করে। পরদিন, ১৫ ডিসেম্বর তাকে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। পরে আদালত তার পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি আরও জানান, উচ্চ আদালত ৫ মার্চ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে জামিন দেয়।

১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলার অভিযোগ বলা হয়, তিনি ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার অজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ২৫ জানুয়ারি এই মামলায় তার গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর হয়। ১১ মার্চ তিনি এই মামলায় জামিন পান। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

B
BN DESK | 14 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার