Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কার্টনে ভেতর পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহটি সাভারের সবুজের

BN DESK
02 September 2026, 12:27 PM পড়তে ১ মিনিট
কার্টনে ভেতর  পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহটি সাভারের সবুজের

নিউজ ডেস্ক:   ঢাকার মুন্সীগঞ্জ ও কেরানীগঞ্জে পলিথিনে মোড়ানো তিনটি কার্টন থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধারের পর তার পরিচয় মিলেছে। মরদেহটি সাভারের হেমায়েতপুরের যাদুরচর গ্রামের বাসিন্দা ইউসুফের ছেলে সবুজ মোল্লার (২৭)।


মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘সবুজের বাবা মরদেহটি তার ছেলের বলে শনাক্ত করেছেন।’’

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে ঘর হতে বের হয়ে নিখোঁজ হন সবুজ। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।

শুক্রবার তারা খবর পান, মুন্সীগঞ্জ ও কেরানীগঞ্জে এক ব্যক্তির খণ্ডিত লাশ পাওয়া গেছে। পরে সবুজের বাবা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার ছেলের বলে শনাক্ত করেন।


এর আগে, শুক্রবার সকাল ১০টার দিকে পলিথিনে মোড়ানো কিছু একটা কুকুরকে টানাটানি করতে দেখেন স্থানীয়রা। এসময় তারা এগিয়ে এলে কার্টনের ভেতর লাশের মতো কিছু দেখতে পান। থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পৃথক জায়গা থেকে মাথাবিহীন খণ্ডিত লাশ ও ছিন্নমাথা উদ্ধার করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কার্টনে ভেতর পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহটি সাভারের সবুজের

B
BN DESK | 05 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার