Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কার্টুন থেকে নারীর মস্তকবিহীন তিন টুকরো মরদেহ উদ্ধার

BN DESK
04 October 2024, 04:48 PM পড়তে ১ মিনিট
কার্টুন থেকে নারীর মস্তকবিহীন তিন টুকরো মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:  সাভারের আশুলিয়ায় কার্টুন থেকে নারীর তিন খণ্ডিত মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকার জমির উদ্দিনের মালিকানাধীন দোকানের সামনের চৌকির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহের সঙ্গে মাথা না থাকায় তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে নিহতের মাথা ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দোকানের মালিক জমির উদ্দিন বলেন, সকালে দোকান বন্ধ করে বিক্রির জন্য কাপড় কিনতে গিয়েছিলাম। বিকেল ৪টার দিকে দোকান খুলতে এসে দেখি দোকানের সামনে দুটি কার্টুন পড়ে আছে। পরে স্থানীয়দের জানালে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে কার্টুন খুলে দেখে লাশ। আমি এর বেশি কিছু জানি না।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দোকানের সামনে থাকা চৌকির নিচে থেকে একটি ও চৌকির ওপর থেকে একটি পৃথক দুটি কার্টুন উদ্ধার করা হয়। কার্টুনের একটি খুলে নারীর মাথাবিহীন দুই পা বিচ্ছিন্ন করা মরদেহ পাওয়া যায়। অপর কার্টুন খুলে বিচ্ছিন্ন করা দুই পা উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, কাঠগড়া এলাকা থেকে মাথাবিহীন নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কার্টুন থেকে নারীর মস্তকবিহীন তিন টুকরো মরদেহ উদ্ধার

B
BN DESK | 04 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার