কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : আলু বিক্রির টাকাসহ বসতবাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় অসহায় বিধবা এক নারীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন জয়পুরহাটের কালাই উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত।
গতকাল শনিবার দৈনিক করতোয়া পত্রিকায় পুড়ে যাওয়ার ঘটনায় বিধবা নারীর আহাজারি নিয়ে প্রকাশিত নিউজ দেখে তিনি ওই পরিবারের খোঁজ-খবর নেন।
আজ রোববার (৭ এপ্রিল) দুপুরে তিনি নিজেই চাল-ডাল, অর্থ ও ঘরের ছাউনির জন্য টিন নিয়ে ক্ষতিগ্রস্ত বিধবা নারীর পুড়ে যাওয়া বাড়ি উপজেলার পুনট ইউনিয়নের হাটশেখা গ্রামে উপস্থিত হন। এ সময় তিনি বিধবা নারী মেরিনা খাতুন ও তার ছেলে-মেয়ের খোঁজ-খবর নেন। তিনি বিধবা কার্ডের আশ্বাসও দেন। গত বৃহস্পতিবার রাতে বসতবাড়ীতে আগুন লেগে পুড়ে গেছে নগদ ৬০ হাজার টাকাসহ বসতবাড়ি ও অন্যান্য সম্পদ।