Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কালিয়াকৈরে জব্দ ঘোড়া বিক্রির ঘটনায় ওসি প্রত্যাহার

BN DESK
03 April 2026, 07:04 PM পড়তে ১ মিনিট

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ ৮টি ঘোড়া বিক্রির ঘটনায় তোলপাড় সৃষ্টি হওয়ায় আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

জানা যায়, ১৭ মার্চ কালিয়াকৈর উপজেলার খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতিকালে এলাকাবাসী ৯টি ঘোড়া উদ্ধার করে ফুলবাড়িয়া ক্যাম্পের পুলিশ। পরে এগুলো থানা হেফাজতে রাখা হয়। হেফাজতে থাকা অবস্থায় একটি অসুস্থ্য ঘোড়া মারা যায়। 

এরপর অভিযোগ ওঠে, গত রবিবার রাতে ওসি খন্দকার নাসির উদ্দিন ৮টি ঘোড়া গোপনে একজনের কাছে বিক্রি করেছেন। সোমবার সকালে থানায় ঘোড়া না দেখে স্থানীয়রা এবং সংবাদকর্মীরা সন্দেহ প্রকাশ করেন। পরের দিন কালিয়াকৈরে জব্দ ঘোড়া নিয়ে তোলপাড়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

উপজেলা প্রশাসনের নির্দেশে সোমবার রাতে ঘোড়াগুলো থানায় ফেরত আনা হয়। তবে জব্দকৃত ঘোড়ার সঙ্গে দুইটির রং মেলেনি। এরপর ওইদিন দুপুরে প্রকাশ্য নিলামের মাধ্যমে ঘোড়াগুলো বিক্রি করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, ‘ঘোড়াগুলো বিক্রি করা হয়নি, সাময়িকভাবে একজনের জিম্মায় দেওয়া হয়েছিল। পরে থানায় ফিরিয়ে আনা হয়ে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, ‘ঘোড়াগুলো যথাযথ প্রক্রিয়ায় নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। আগের বিভ্রান্তি দূর করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বৃহস্পতিবার বিকালে ওসির প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কালিয়াকৈরে জব্দ ঘোড়া বিক্রির ঘটনায় ওসি প্রত্যাহার

B
BN DESK | 03 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার