Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কালিয়াকৈরে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু

BN DESK
02 March 2024, 07:10 PM পড়তে ১ মিনিট
কালিয়াকৈরে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে হরিণহাটি গ্রামে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে। গত  শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈরে হরিণহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবির পূর্ব বালিঘাটা গ্রামের আজিবর রহমানের ছেলে হেলাল উদ্দিন (৪২), দিনাজপুরের বিরামপুরের ঘরের পাড় শিমুতলী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাদেরুল (২৮)। তাদের মধ্যে হেলাল পেশায় কসাই ও কাদেরুল স্থানীয় একটি বেকারির শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা দুজনই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি গ্রামের দুলাল উদ্দিন সরকারের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয় ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে দেশীয় মদ (বাংলা মদ) পান করে অসুস্থ হয়ে মারা যান হেলাল উদ্দিন ও কাদেরুল। পরে তারা অসুস্থ হয়ে পড়লে রাতেই তাদের চিকিৎসার জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানার কুমুদিনী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওই হাসপাতালেই রাত ১টার দিকে হেলাল উদ্দিন ও দেড়টার দিকে কাদেরুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালের ডিজিএম (অপারেশন) অনিমেষ ভৌমিক লিটন বলেন, আমি বিষয়টি জেনেছি। দুইজনই এখানে আসার আগেই মারা গিয়েছিল। তাদের জরুরি বিভাগে আনার পরে মৃত ঘোষণা করা হয়।

 

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, দুইজন লোক মারা গেছে। তাদের আত্মীয়-স্বজনরা

বলছেন বিষক্রিয়ায় মারা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা মদপান করে বিষক্রিয়ায় মারা গেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

 

এলাকা: ঢাকা গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কালিয়াকৈরে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু

B
BN DESK | 02 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার