Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কালিয়াকৈরে কলোনিতে আগুন, পুড়ল শতাধিক ঘর

BN DESK
02 September 2026, 09:00 PM পড়তে ১ মিনিট

গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক কলোনিতে আগুন লেগে ২০টি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে জেলার কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ ডিভাইন কারখানার পাশে স্থানীয় এক চিকিৎসকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে হঠাৎ টিনসেড কলোনির একটি কক্ষে আগুন দেখা যায়। পরে আশপাশের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে। ততক্ষণে আগুন পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে আমাদের টিম সেখানে গিয়ে ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুনে কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কালিয়াকৈরে কলোনিতে আগুন, পুড়ল শতাধিক ঘর

B
BN DESK | 14 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার