Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কালিয়াকৈরে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

BN DESK
10 February 2024, 07:15 PM পড়তে ১ মিনিট
কালিয়াকৈরে ছাদ থেকে পড়ে  নির্মাণ শ্রমিকের মৃত্যু

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা বেলতলা এলাকার শনিবার সকালে আজম খানের নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে চার তলার ছাদ থেকে পড়ে জসিম উদ্দিন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মৃত জসিম উদ্দিন (৩৫) উপজেলার জামালপুর দোয়ানিচালা এলাকার আব্দুর রহমানের ছেলে। মৃত জসিম উদ্দিন উপজেলার কালেরভিটা এলাকার সওকত হোসেনের বাসায় গত এগারো বছর যাবত স্ত্রী সন্তান নিয়ে ভাড়ায় বসবাস করে নির্মানাধীন ভবনের রড মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত জসিম উদ্দিন প্রতিদিনের মত শনিবার সকালেও আজম খানের নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ভবনের ঠিকাদার জসিম মিয়ার নির্দেশে মৃত জসিম উদ্দিন চার তলার ছাদের বরান্দার সেন্টারিং খুলার কাজ করতে গিয়ে ভবনের নিচে ছিটকে পড়ে যায়। পরে ভবনে কাজ করা অন্যান্য শ্রমিকরা জসিম উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত জসিম উদ্দিনের লাশটি উদ্ধার করেন।

নির্মাণাধীন ভবনটির ঠিকাদার জসিম মিয়া জানান, চার তলার বারান্দার সেন্টারিং খুলতে গিয়ে রড মিস্ত্রি জসিম উদ্দিন পা পিছলে পড়ে গিয়ে মারা যায়।

নির্মাণধীন ভবন মালিক আজম খান জানান, নিরাপত্তা বেষ্টনি থাকার পরেও অনাকাক্সিক্ষতভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কালিয়াকৈরে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

B
BN DESK | 10 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার