Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাশিমপুর কারাগারে বন্দির জন্য মোবাইল ফোন এনে বরখাস্ত হলেন কারারক্ষী

BN DESK
02 March 2024, 07:37 PM পড়তে ১ মিনিট
কাশিমপুর কারাগারে বন্দির জন্য মোবাইল ফোন এনে বরখাস্ত হলেন কারারক্ষী

গাজীপুর  প্রতিনিধি: দায়িত্ব পালনকালে বন্দির জন্য মোবাইল ফোন এনে বরখাস্ত হলেন এক কারারক্ষী। গত শুক্রবার সকাল ১০টার সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ ঘটনা ঘটে। বরখাস্তকৃত কারারক্ষী হলেন মো. মাহফুজ হাসান রনি।

কারাগার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত পূর্ব টাওয়ারে ডিউটি পালনকালে কারাভ্যন্তরে সর্বপ্রধান কারারক্ষী মো. গাজীউর রহমান ডিউটি করছিলেন। তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কারাগারের বাইরে পূর্ব টাওয়ারে কর্তব্যরত কারারক্ষী মাহফুজ হাসান রনি কারাভ্যন্তরে এক বন্দির সাথে পূর্ব হতে যোগাযোগ থাকায় তাকে একটি অ্যানড্রয়েড মোবাইল দেওয়ার জন্য নিয়ে এসেছেন। বিষয়টি জানতে পেরে সর্বপ্রধান কারারক্ষী কর্তব্যরত সিআইডি সহকারী প্রধান কারারক্ষী মো. লুৎফর রহমান, বাইরে রিজার্ভ সর্বপ্রধান কারারক্ষী মো. শাহজালাল খান এবং সহকারী লাইচ কারারক্ষী মো. নাসির উদ্দিন গিয়ে ওই কারারক্ষীর দেহ তল্লাশি করেন। এসময় ওই কারারক্ষী নিজ থেকেই কালো স্কচটেপ মোড়ানো একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন ও একটি ইউএসবি চার্জার কেবল বের করে দেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, ওই কারারক্ষী থেকে একটি অ্যানড্রয়েড সেট উদ্ধার করা হয়েছে। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

এলাকা: ঢাকা গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কাশিমপুর কারাগারে বন্দির জন্য মোবাইল ফোন এনে বরখাস্ত হলেন কারারক্ষী

B
BN DESK | 02 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার