Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাশিয়ানীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

BN DESK
02 September 2026, 05:52 PM পড়তে ১ মিনিট
কাশিয়ানীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১ হাজার ৯ শ পিস ইয়াবাসহ মোছা. আরিফা (৩৯) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। এসময় একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়। 

গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মধুমতি সেতু টোল প্লাজার কাছ থেকে ইয়াবাসহ ওই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া র‌্যাব-৬ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতার নারী মাদক কারবারি মোছা. আরিফা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভাটোই গ্রামের বিশারদ মন্ডলের মেয়ে। 

র‌্যাব-৬ জানায়, মাদকের একটি বড় চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুমতি নদীর মধুমতি সেতুর কাছে অবস্থান নেয় র‌্যাবের একটি দল। এ সময় ঢাকা থেকে যশোরগামী হামদান এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহজনক অবস্থায় নারী মাদক কারবারি মোছা. আরিফাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ আরও জানায়, গ্রেফতার নারী মাদক কারবারির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।

এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কাশিয়ানীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

B
BN DESK | 25 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার