Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

BN DESK
02 September 2026, 11:09 PM পড়তে ১ মিনিট

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে কামনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

আজ বুধবার(১০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পিংগলিয়া গ্রামে ফাঁকা মাঠ সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা কামনা বেগম উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের মৃত আনোয়ার শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কামনা বেগম সকালে পিংগলিয়া গ্রাম থেকে তিনি তাঁর মেয়ের জামাইয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। ফেরার পথে হেঁটে গোপালগঞ্জ – রাজশাহী রেললাইন পার হচ্ছিলেন। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।

কাশিয়ানী থানার এস আই নূর আলম মিয়া জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস পিংগলিয়া গ্রামে ফাঁকা মাঠ সংলগ্ন রেললাইন অতিক্রম করার সময় ওই নারী ট্রেনে কাটা পড়েন। 
এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে জানানো হয়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পরিবারের দাবীতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

B
BN DESK | 11 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার