Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিংবদন্তী নায়িকা মধুবালা হয়ে পর্দায় আসছেন অনীত পাড্ডা

BN DESK
03 September 2026, 10:34 AM পড়তে ১ মিনিট

 বিনোদন ডেস্ক : ভারতের কিংবদন্তি নাযিকা মধুবালার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের গল্প এবার পর্দায় তুলে ধরতে যাচ্ছেন সঞ্জয় লীলা বানসালি। খ্যাতিমান এই পরিচালক ও প্রযোজক তাঁর সিনেমায় মধুবালার চরিত্রের জন্য বেছে নিয়েছেন তরুণ তারকা অনীত পাড্ডাকে। খবর হিন্দুস্তান টাইমসের। এর আগে মাত্র একটি সিনেমায় দেখা গিয়েছে অনীতকে। ‘সাইয়ারা’ নামে সেই সিনেমা দিয়েই কোটি দর্শকের মনোযোগ কেড়েছেন এই অভিনেত্রী।

শুধু তাই নয়, অনবদ্য অভিনয় দিয়ে দর্শকমনে ঝড় তুলতেও সময় লাগেনি। যার সুবাদে বড় ও আলোচিত নির্মাতাদের দৃষ্টি ঘুরে গেছে অনীতের দিকে। সে কারণেই সঞ্জয় লীলা বানসালির মতো নির্মাতা মধুবালার বায়োপিকের জন্য অনীতকে নির্বাচন করেছেন। আজকালসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এবার মধুবালার অবয়ব ধরে পর্দায় আসছেন অনীত পাড্ডা। কিংবদনিন্ত এ অভিনেত্রীর ব্যক্তিজীবন, অভিনয় ক্যারিয়ার সবটাই তুলে ধরা হবে বায়োপিকে। যেটি প্রযোজনা করছেন সঞ্জয় লীলা বানসালি। পরিচালনার দায়িত্বে আছেন জস্মিত কে রিন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

কিংবদন্তী নায়িকা মধুবালা হয়ে পর্দায় আসছেন অনীত পাড্ডা

B
BN DESK | 15 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার