Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিছুটা সুস্থ হয়ে কাজে ফিরলেন শাহনূর

BN DESK
05 April 2026, 03:54 AM পড়তে ১ মিনিট

অভি মঈনুদ্দীন ঃ বিগত প্রায় দুই বছর যাবত যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নায়িকা শাহনূর। গত মাসের শুরুতে তিনি হঠাৎ অসুস্থ হয়েগেলে আমেরিকারই একটি হাসপাতালে তাকে দ্রুত অপারেশনের জন্য নেয়া হয়। হাসপাতালেই নানান পরীক্ষা নীরিক্ষা শেষে টানান প্রায় আট ঘন্টা তার অপারেশন করা হয়। এই সময়ে শাহনূর শারীরিকভাবে বেশ ভালো আছেন সুস্থ আছেন-এমনটাই জানিয়েছেন তিনি। তবে কিছুটা সুস্থ হবার পর যথারীতি শাহনূর তার পেশাগত কাজে ফিরেছেন।

৪ এপ্রিল তিনি ডিজে নূর হিসেবে তিনি কুষ্টিয়া জেলা সমিতি অব ইউএসও ইনক’র অভিষেক, নতুন বছরকে বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬-এ অংশগ্রহন করেছেন একজন ডিজে হিসেবেই। এরইমধ্যে সেখানকার টাইম টেলিভিশনে ‘গানে গানে ঈদ আড্ডা’ অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন শাহনূর। তামান্না মৌয়ের উপস্থাপনায় শাহনূর এই আড্ডায় নানান প্রসঙ্গে কথা বলেছেন।

শাহনূর বলেন,‘ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এখন বেশ ভালো আছি। কিছুটা সুস্থ হয়ে ঈদের সময়ই আমি আমার কাজে ফিরেছি। সত্যিই বিগত বেশকিছুদিন ধরে আম্মু, দেশ, দেশের মানুষকে বিশেত আমার চলচ্চিত্র পরিবারের মানুষদের খুউব মিস করছি। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যারা মন থেকে আমার জন্য দোয়া করেছেন। নানানভাবে আমার খোঁজ খবর নিয়েছেন। মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ডা. ডানিয়েল ডিপ্যারাল্টার প্রতি। এই মহান ডাক্তার আমার কাছে সেইসব মানুষদের একজন যিনি আমার ভয়ে সাহস, আমার যন্ত্রণায় শান্তি, আর আমার ঘোর অন্ধকারে এক চিলতে আশা। তার যত্ন, দয়া, আর উষ্ণ হাসি আমাকে মনে করিয়ে দেয় যে আমি একা নই। তিনি শুধু একজন ডাক্তার নন, তিনি আমার জীবনের এক আশীর্বাদ। আমি আজীবন তার প্রতি কৃতজ্ঞ থাকবো।’

২০০০ সালে শাহনূর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘জিদ্দি সন্তান’ মুক্তি পায়। চলচ্চিত্রটিতে তিনি সেই সময়ের জনপ্রিয় নায়ক রুবেলের বিপরীতে অভিনয় করেছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

কিছুটা সুস্থ হয়ে কাজে ফিরলেন শাহনূর

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার