Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিছু লোক বিদেশে টাকা পাচারের জন্যই কারখানা করেছেন : রাজশাহীতে উপদেষ্টা সাখাওয়াত

BN DESK
05 September 2026, 04:13 AM পড়তে ১ মিনিট
কিছু লোক বিদেশে টাকা পাচারের জন্যই কারখানা করেছেন : রাজশাহীতে উপদেষ্টা সাখাওয়াত

রাজশাহী প্রতিনিধি : নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, কিছু কিছু ব্যক্তি কারখানা প্রতিষ্ঠা করেছেন শুধুই বিদেশে অর্থ পাচারের উদ্দেশ্যে। তবে, ভালো মালিকও আছেন-যাদের কারণে দেশের রপ্তানি বেড়েছে।

তিনি গতকাল শনিবার সকালে রাজশাহীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন। দেশের কিছু কারখানা বন্ধ থাকা প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন, ‘কারখানা বন্ধের জন্য আমি দায়ী নই। কিছু মালিক ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, সেই টাকা বিদেশে পাচার করেছেন।

এখন টাকা ফেরত দিতে পারছেনন না, দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তারা কারখানা করেছেন আসলে টাকা-পয়সা এদিক-সেদিক করার জন্য।’ তিনি আরও বলেন, ‘দেশে তো অনেক কারখানা এখনো চলছে। না চললে ৭-৮ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হতো কীভাবে? ভালো মালিক আছেন, যারা কখনো ডিফল্ট করেননি। শ্রমিকদের দেখভাল করছেন, নিয়মিত বেতন দিচ্ছেন। অনেক বড় বড় কারখানা এখনো কার্যকরভাবে চলছে।’

শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘শ্রমিকরা চাইলে আন্দোলন করতেই পারেন। যে কেউ তার ন্যায্য দাবির পক্ষে রাস্তায় নামতে পারেন। আমিও পারি। এটি গণতান্ত্রিক অধিকার।’ শ্রমিক সংগঠনে নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘শ্রমিক ইউনিয়ন বা ফেডারেশনের নেতৃত্বে দেখা যায়-একজনকে সরিয়ে আরেকজন বসে গেছেন, অথচ কোনো নির্বাচন হয়নি।

নৌ মন্ত্রণালয়ে এমন একজন আছেন, যিনি ২৭ বছর ধরে একই পদে আছেন। তিনি তো প্রায় স্থায়ী হয়ে গেছেন, কিন্তু বিষয়টি তো এমন নয়। নির্বাচনের মাধ্যমেই বোঝা যায় কে কাকে বসাবে। আমরা যখন গণতন্ত্রের কথা বলি, তখন তা প্রতিটি স্তরে তা থাকতে হবে।’

এর আগে তিনি একই ভবনে এক গবেষণা কনফারেন্সের উদ্বোধন করেন। সেখানে চা বাগানের নারী শ্রমিকদের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে উপদেষ্টা বলেন, ‘চা বাগানে শৌচাগার না থাকা খুবই অমানবিক। এর ফলে নারী শ্রমিকদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এমনকি সেখানে বিশুদ্ধ পানিও পাওয়া যায় না, এই অবস্থা চলতে পারে না।’

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন এবং রাজশাহী বিভাগের উপ-মহাপরিদর্শক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে রাজশাহীর বরেন্দ্র টেক্সটাইল মিল পরিদর্শন করেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।

এসময় উপদেষ্টা বরেন্দ্র টেক্সটাইল মিলের বিভিন্ন ইউনিটের কার্যক্রম ঘুরে দেখেন।  বরেন্দ্র টেক্সটাইল মিলে দুই হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করায়, তা উদযাপন করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ ও প্রাণ-আরএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী উপস্থিত ছিলেন।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

কিছু লোক বিদেশে টাকা পাচারের জন্যই কারখানা করেছেন : রাজশাহীতে উপদেষ্টা সাখাওয়াত

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার