Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিডনি বেচাকেনা চক্রের সদস্য বিমানবন্দরে আটক

BN DESK
27 March 2026, 06:13 PM পড়তে ১ মিনিট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক কিডনি বিক্রি চক্রের সদস্য জুনায়েদ হোসেন খান লিংকনকে আটক করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় সিটি-এসবির তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। এক ভিকটিমের অভিযোগে জানা যায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর জুনায়েদ ৫ লাখ টাকার প্রলোভন দেখিয়ে কিডনি বিক্রিতে রাজি করান এবং তাকে পাকিস্তানে পাঠানোর চেষ্টা করেন।

জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় ভিকটিম ও আসামিকে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চক্রটি বাংলাদেশ থেকে লোকজনকে প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে কিডনি বিক্রি করত। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

কিডনি বেচাকেনা চক্রের সদস্য বিমানবন্দরে আটক

B
BN DESK | 27 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার