Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
02 September 2026, 11:25 AM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে গোসল করতে নেমে অদিতী রাণী দাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের দাসপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

মারা যাওয়া অদিতী একই গ্রামের বাসিন্দা অবিকল দাসের মেয়ে।

দাসপাড়া গ্রামের বাসিন্দা বিকাশ দাস জানান, আজ দুপুরে মেয়ে অদিতীকে নিয়ে ধনু নদীতে গোসল করতে যান অবিকল দাস। গোসল শেষে অদিতীকে বাড়ির দিকে কিছুটা এগিয়ে দিয়ে নৌকা নিয়ে ধান আনতে যান তিনি। অদিতী আবারো নদীতে নেমে গোসল করতে শুরু করে। এক পর্যায়ে সে নদীর পানিতে ডুবে যায়। 

অদিতীকে অনেকক্ষণ দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে শুরু করের। এসময় একজন তাদের জানান, অদিতীকে তিনি নদীর পাড়ে যেতে দেখেছেন। পরে স্বজনরা শিশুটিকে নদীতে গিয়ে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে স্থানীয় বাসিন্দা নিধু রঞ্জন দাস শিশুটির মরদেহ খুঁজে পান।

ইটনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, ‍“বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এলাকা: কিশোরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 26 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার