কিশোরগঞ্জের ইটনায় বজ্রপাতে নিরোধ দাস (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।আজ শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং নয়াহাটি গ্রামের পাশে খলায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহত নিরোধ দাস ঐ গ্রামের মৃত বিষ্ণু দয়াল দাসের ছেলে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে বাড়ির সামনে নিজেদের ধানের খলায় ধান সেদ্ধ করছিলেন নিরোধ দাস। এমন সময় হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই নিরোধ দাস মারা যান।
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।