Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল-আরোহী নিহত

BN DESK
02 September 2026, 11:07 AM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল-আরোহী নিহত

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলার বরাটিয়া ঈদগাহ মাঠের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে  মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাসিবুল হাসান শোভন (১৯) ও আনসার উদ্দিন আহমেদ লাম (১৯)। তাদের বাড়ি পাকুন্দিয়ায়। তারা দুজনই একাদশ শ্রেণির ছাত্র।

স্থানীরা জানান, বিকেলে আনসার উদ্দিন আহমেদ লাম ও হাসিবুল হাসান শোভন মোটরসাইকেলে করে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর থেকে পাকুন্দিয়া পৌর সদরের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার বরাটিয়া ঈদগাহ মাঠের সামনে এলে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শোভন।

আর আনসার উদ্দিনকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন। তাদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল-আরোহী নিহত

B
BN DESK | 08 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার