Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে একযোগে ৭৪ ইউপি সচিবকে বদলি

BN DESK
10 October 2025, 05:17 PM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে একযোগে ৭৪ ইউপি সচিবকে বদলি

কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার ৭৪টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে (সচিব) একযোগে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১৩টি উপজেলায় মোট ১০৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে ৭৪ জন সচিবকে এবার একযোগে বদলি করা হয়েছে, যা কিশোরগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের নজিরবিহীন উদ্যোগ।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান সই করা আদেশে বলা হয়, সংশ্লিষ্টদের ১২ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় তাদেরকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

যাদের বদলি করা হয়েছে তাদের মধ্যে অনেকেরই উপজেলাও পরিবর্তন করা হয়েছে। যেমন-পাকুন্দিয়ার বুরুদিয়া ইউনিয়নের সচিব রুমা হক বদলি হয়েছেন সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নে। সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের সচিব রেজাউল করিম গেছেন মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নে। কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের সচিব জাফর আলী বদলি হয়েছেন অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নে।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, দীর্ঘ তিন বছর ধরে যেসব কর্মকর্তা একই কর্মস্থলে কর্মরত ছিলেন, শুধু তাদেরকেই বদলি করা হয়েছে। কাজের গতি ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

এলাকা: কিশোরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে একযোগে ৭৪ ইউপি সচিবকে বদলি

B
BN DESK | 07 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার