Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে কাউন্সিল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

BN DESK
02 September 2026, 03:10 PM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে কাউন্সিল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক:  কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে রাউতি ইউনিয়নের বানাইল বাজারে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।


রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

দুপুরে তাড়াইল থানার ওসি সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গতকাল শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন গিয়াসউদ্দিন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।


তিনি আরো জানান, এ ঘটনার জের ধরে আজ বেলা ১১টার দিকে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হন। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ পাঁচ জন। পরে আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে কাউন্সিল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 12 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার