Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে ক্যারাম খেলা নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

BN DESK
02 September 2026, 12:12 PM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে ক্যারাম খেলা নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

নিউজ ডেস্ক:   কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আতকাপাড়া ও পাশ্ববর্তী কুলিয়ারচর উপজেলার ষোলরশি দুই গ্রামবাসীর মধ্যে ক্যারাম খেলা নিয়ে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। 


মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ষোলরশি গ্রামের কয়েকজন যুবক ক্যারাম খেলতে যান পাশ্ববর্তী ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামে। সেখানে ক্যারাম খেলাকে কেন্দ্র করে আতকাপাড়া গ্রামের লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ষোলরশি গ্রামের যুবকদের মারধর করে আতকাপাড়া গ্রামের লোকজন।


এ ঘটনার জেরে আজ সকালে আবারো কথা কাটাকাটি হয় দুই গ্রামবাসীর মধ্যে। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় অন্তত ২০ জন আহত হন। তারা ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব বলেন, ‍“ক্যারাম খেলাকে কেন্দ্র করে ভৈরব ও পাশ্ববর্তী কুলিয়ারচর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে হতাহতের পরিমাণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকা: কিশোরগঞ্জ ভৈরব
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে ক্যারাম খেলা নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

B
BN DESK | 08 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার