Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে গাছের আম পাড়া নিয়ে প্রতিবেশির সাথে সংঘর্ষে নিহত ১

BN DESK
02 September 2026, 10:40 AM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে গাছের আম পাড়া নিয়ে প্রতিবেশির সাথে সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক:  কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মমতা বেগম (৫৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে জিল্লুর রহমান।

সোমবার (১২ মে) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত মমতা বেগম নজেরবাড়ি এলাকার মতিউর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে বাড়ির পাশের একটি আম গাছের ভোগ-দখলে আছেন। সোমবার সেই গাছ থেকে আম পাড়তে গেলে প্রতিবেশী কালু মিয়া বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জিল্লুর রহমান ও তার মা আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মমতা বেগমকে মৃত ঘোষণা করেন। জিল্লুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে গাছের আম পাড়া নিয়ে প্রতিবেশির সাথে সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 13 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার