Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখ্যান, বিক্ষোভ মিছিল ও সমাবেশ

BN DESK
02 September 2026, 10:01 PM পড়তে ১ মিনিট

কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

আজ সোমবার(৪ মে) দুপুরে শহরের পুরানথানা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে গৌরাঙ্গ বাজার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা বলেন, গত বছরের ১৫ মে পাঁচ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়। অথচ কোনো কারণ ছাড়াই ২৪ দিনের মাথায় সেই কমিটি স্থগিত করা হয়েছে। সেই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন রেদুয়ান রহমান ওয়াকিউর। গত ২ মে ঘোষিত নতুন কমিটিতে শুধু রেদুয়ান রহমান ওয়াকিউরকে বাদ দেওয়া হয়েছে।

বিক্ষুব্ধদের দাবি, বিগত প্রতিটি আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে সংগ্রাম করেছে ওয়াকিউর। অথচ তাকেই বাদ দেওয়া হয়েছে। তারা অভিযোগ করেন, জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম একক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে তার অনুগতদের নিয়ে কমিটি গঠন করেছেন।

সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পাভেল হাসান, গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ আজিজসহ অন্যরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এলাকা: কিশোরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখ্যান, বিক্ষোভ মিছিল ও সমাবেশ

B
BN DESK | 04 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার