Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে জুলাই আনন্দ র‍্যালিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

BN DESK
02 September 2026, 07:13 AM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে জুলাই আনন্দ র‍্যালিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিতে এসে আল আমিন (৪০) নামের এক ইউনিয়ন বিএনপি নেতা স্ট্রোক করে মারা গেছেন।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাটমহল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আল আমিন কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে এবং বুরুদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, গণঅভ্যুত্থান ও পলায়ন দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বুরুদিয়া ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা সদরের পাটমহলে বিএনপির অফিসের সামনে আসেন। এ সময় আল আমিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। এ মৃত্যুর কারণে আজকের সব আনন্দ মিছিলসহ সকল প্রোগ্রাম স্থগিত করা হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান বলেন, হাসপাতালে আনার আগেই আল আমিন মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে জুলাই আনন্দ র‍্যালিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

B
BN DESK | 05 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার