Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে ট্রাকচাপায় এক নারীর মৃত্যু

BN DESK
02 September 2026, 06:38 PM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে ট্রাকচাপায় এক নারীর মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-চামটা আঞ্চলিক সড়কের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মাকসুদা বেগম (৩৫)। তিনি তাড়াইল উপজেলার ভাদেরা গ্রামের ফারুক মিয়ার স্ত্রী।

 

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন বলেন, কিশোরগঞ্জ জেলা শহরের বাসা থেকে ৪ বছরের মেয়েকে নিয়ে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করিমগঞ্জের বালিখোলা যাচ্ছিলেন। নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে একটি চলন্ত ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন মাকসুদা। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মোটরসাইকেলে থাকা মাকসুদার স্বামী ও মেয়ে সুস্থ রয়েছেন বলেও জানান শাহাব উদ্দিন। তিনি বলেন, ট্রাকটিকে জব্দ করা সম্ভব হয়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় এক নারীর মৃত্যু

B
BN DESK | 13 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার