Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১

BN DESK
10 October 2025, 05:42 PM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে আজ শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে।

নিহত ব্যক্তির নাম শরীফুল ইসলাম শরীফ (৪০)। তিনি বাজিতপুর উপজেলার গজারিয়া গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে মাইজহাটি এলাকায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান চালক শরীফুল।

দুর্ঘটনার পর পুলিশ সিএনজি ও ট্রাকটি জব্দ করেছে। তবে সংঘর্ষের পরপরই পালিয়ে যায় ট্রাকচালক। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ।

এলাকা: কিশোরগঞ্জ ভৈরব
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১

B
BN DESK | 29 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার