Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে নদীতে গোসলে নেমে প্রাণ গেলো দুই স্কুলছাত্রীর

BN DESK
08 October 2025, 01:04 AM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে নদীতে গোসলে নেমে প্রাণ গেলো দুই স্কুলছাত্রীর

কিশোরগঞ্জের করিমগঞ্জে গোসলে নেমে নদীতে ডুবে প্রাণ গেছে দুই স্কুলছাত্রীর।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামের পাশে নরসুন্দা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সাইফা (১০) করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের রতন মিয়ার মেয়ে এবং মায়মুনা (৯) একই এলাকার ইকলাস মিয়ার মেয়ে। সাইফা দক্ষিণ আশতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এবং মায়মুনা একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, বুধবার দুপুরে স্কুল ছুটির পর সাইফা ও মায়মুনা বাড়ির পাশে খেলাধুলা করছিল। তারা কোনো এক সময় বাড়ির পাশের নরসুন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৩টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে নদীতে গোসলে নেমে প্রাণ গেলো দুই স্কুলছাত্রীর

B
BN DESK | 30 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার