Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে পাগলা কুকুরের আক্রমণে শিশুর মৃত্যু

BN DESK
02 September 2026, 06:49 PM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে পাগলা কুকুরের আক্রমণে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের নিকলীতে হাঁসের খামারে কাজ করতে যাওয়ার সময় কুকুরের আক্রমণে মো. জয় (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুর্শা গ্রামের ছোটবিল হাওরে এ ঘটনা ঘটে।

শিশু জয় কুর্শার নয়াহাটি গ্রামের মৃত জুয়েলের ছেলে।

স্থানীয়রা জানান, কুর্শা গ্রামের ছোটবিল হাওরে ছেলেটি একটি হাঁসের খামারে কাজ করতে যাওয়ার সময় হঠাৎ একটি পাগলা কুকুর তাকে আক্রমণ করে। স্থানীয়রা দুপুর ২টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, বাচ্চাটিকে ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। 

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এলাকা: কিশোরগঞ্জ নিকলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে পাগলা কুকুরের আক্রমণে শিশুর মৃত্যু

B
BN DESK | 07 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার