Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

BN DESK
02 September 2026, 12:19 PM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের কটিয়াদিতে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই প্রান্ত চন্দ্র বর্মণ (২০) নামের একজন নিহত হয়েছেন।

আজ রোববার সকালে কটিয়াদী-মঠখোলা রোডের বেতাল বাজারের কাছাকাছি মক্কা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত প্রান্ত চন্দ্র বর্মণ নারায়ণগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত পিকআপের চালকের সহকারী ছিলেন।

 

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, রোববার সকালে কটিয়াদী থেকে ‘উজানভাটি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। অপরদিকে একটি পিকআপ কটিয়াদি থেকে মঠখোলা রোডে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রান্ত চন্দ্র বর্মণ গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্যট কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যয়রত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। 

ওসি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিচয় জানার পর পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়। তারা হাসপাতালে এসে নিহতের মরদেহ শনাক্ত করেছে। মরদেহ কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এলাকা: কিশোরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 06 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার