Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষক নিহত

BN DESK
02 September 2026, 10:57 AM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষক নিহত

কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন অপর এক কৃষক। আজ রোববার বিকেলে জেলার ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন , ভৈরব উপজেলার রসুলপুর গ্রামের আফছর উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৬০), শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল (২৮) এবং কুলিয়ারচর উপজেলার হাজারী নগর গ্রামের শফু মিয়ার ছেলে কবির হোসেন (২৫)। 

 

আর গুরুতর আহত মনিরের (২৫) বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায়। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার উম্মে হাবিবা জুঁই হতাহতের বিষয় নিশ্চিত করেছেন।

নিহতদের স্বজনরা জানায়, আজ বিকালে প্রত্যেকেই নিজ নিজ এলাকার মাঠে কৃষিকাজ করার সময় হটাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাত হলে পৃথক পৃথক স্থানে ৪ জন গুরুতর আহত হন। স্বজনরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক মিয়া, ফয়সাল ও কবির হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মনিরকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার সময় আহত মনির নিহত ফারুক মিয়ার সাথে কৃষিকাজ করছিলেন।

এলাকা: কিশোরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষক নিহত

B
BN DESK | 11 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার