Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ স্কুল ছাত্রীর মৃত্যু

BN DESK
02 September 2026, 11:04 AM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ স্কুল ছাত্রীর মৃত্যু

 কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার চরটেকী এলাকায় এ ঘটনা ঘটে।

পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) ও বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)। তারা সবাই স্থানীয় চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল ইরিনা, প্রিয়া ও বর্ষা। এ সময় ঝড়ো বাতাস ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় বর্ষারও মৃত্যু হয়।

এলাকা: কিশোরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ স্কুল ছাত্রীর মৃত্যু

B
BN DESK | 06 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার