Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

BN DESK
09 October 2025, 05:39 PM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে বাশাদ মিয়া (২৪) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বাশাদ একই এলাকার রংমিস্ত্রি আমড়ু মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানায়, বাড়ির সামনে কলাবাগানে কাজ করার সময় পাশ দিয়ে যাওয়া একটি বিদ্যুতের তারে স্পর্শ করলে ঘটনাস্থলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার মা হেলেনা আক্তারও বিদ্যুতের সংস্পর্শে আসেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বাশাদকে মৃত ঘোষণা করেন। তার মা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার