Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

BN DESK
02 September 2026, 10:19 AM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো.হিরামন (২৪) পূর্বপাড়া গ্রামের বাসিন্দা দুলাল মিয়ার ছেলে। 

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুর এ আলম খান এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, আজ সকাল সাড়ে ৮ টার দিকে নিজের গোয়াল ঘর থেকে গরুর জন্য খাবার আনতে যান হিরামন। এ সময় ঘরে চার্জরত থাকা ব্যাটারিচালিত অটোরিকশার তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হন তিনি। পরে  স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এই কর্মকর্তা আরও বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

B
BN DESK | 20 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার