Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ৩০

BN DESK
10 October 2025, 01:44 AM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জের করিমগঞ্জে মোটরসাইকেল থেকে কাঁদা ছিটে পড়াকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন।

আজ সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে গাবতলী বাজারগামী তাজুল ইসলামের (২৫) ওপর বিপরীত দিক থেকে আসা মাসুদ মিয়ার মোটরসাইকেল থেকে কাঁদা ছিটে পড়ে। তাজুল ধীরে যেতে বললে মাসুদ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে সোমবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র হাতে দুই পক্ষের নারী-পুরুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ৩০

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার