Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

BN DESK
02 September 2026, 08:16 PM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহতের নাম আরিয়ান সাব্বির।
 
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খুরশেদ আলম।
 
নিহত সাব্বির পাকুন্দিয়া উপজেলার মধ্য মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি কিশোরগঞ্জের ওয়ালীনেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কালিয়াচাপড়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন সাব্বির। মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় সাব্বির। পরে স্থানীয়দের সহায়তায় তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারজানা ববি আক্তার জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
 
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খুরশেদ আলম জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 27 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার