Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে রাস্তার পাশে থেকে নবজাতকের লাশ উদ্ধার

BN DESK
10 October 2025, 01:06 PM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে রাস্তার পাশে থেকে নবজাতকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জে রাস্তার পাশে ঝুপড়ি থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের মজুমদার পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।.

জানা যায়, আজ বুধবার সকাল ১০টার সময় একজন ব্যাটারিচালিত অটোচালক চৌধুরীহাটি-নীলগঞ্জ সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে প্রস্রাব করতে বসেন। এসময় রাস্তার পাশে ঘাসের জমির ঝুপড়ি ভেতর বাজারের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ দেখতে পান। পরে ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশের খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

মাইজখাপন ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. উসমান জানান, বুলবুল নামে একজন ব্যাটারি চালিত অটোচালক রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রস্রাব করতে গিয়ে ছেলে নবজাতকের লাশ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা খবর পেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে— একদিন বয়সের বাচ্চা হবে। জন্মের পর তাকে কেউ ফেলে গিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: কিশোরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে রাস্তার পাশে থেকে নবজাতকের লাশ উদ্ধার

B
BN DESK | 03 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার