Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে ১২ মামলার আসামি সেনা মিয়া গ্রেফতার

BN DESK
07 September 2026, 07:14 PM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে ১২ মামলার আসামি সেনা মিয়া গ্রেফতার

কিশোরগঞ্জের তাড়াইলের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি সেনা মিয়াকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (০৭ মার্চ) দুপুরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের কালনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সেনা মিয়া তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের কালনা গ্রামের তারা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে ১২ মামলার আসামি সেনা মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সেনা মিয়ার অত্যাচারে উপজেলার মানুষ অতিষ্ট ছিল। সে উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজী, ছিনতাই, চুরি ও ডাকাতির মুলহোতা ছিল।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি সেনা মিয়ার স্বীকারোক্তিমতে বৃহস্পতিবার রাতেই তাকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে চোরাই ঘটনায় চোরাই যাওয়া ব্যাটারীসহ একটি আইপিএস উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ইতিপূর্বে একাধিকবার অভিযান চালিয়েও থাকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। সেনা মিয়ার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও দস্যূতার ১২টিরও অধিক মামলা রয়েছে। সে তাড়াইল থানার তালিকাভূক্ত শীর্ঘ সন্ত্রাসী। আজ শুক্রবার দুপুরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে ১২ মামলার আসামি সেনা মিয়া গ্রেফতার

B
BN DESK | 07 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার