Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরের সন্ধান চেয়ে সিরাজদিখান থানায় হামলা, ভাঙচুর

BN DESK
02 September 2026, 04:05 PM পড়তে ১ মিনিট
কিশোরের সন্ধান চেয়ে সিরাজদিখান থানায় হামলা, ভাঙচুর

নিউজ ডেস্ক:  মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় হামলা চালিয়েছেন রোমান শেখ (১৬) নামের নিখোঁজ এক কিশোরের স্বজন ও এলাকাবাসী। এ সময় তারা থানা, সহকারী পুলিশ সুপারের কার্যালয় এবং থানার মাঠে থাকা চারটি গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ হামলা হয় বলে জানান মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) ইমরান খান।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিখোঁজ রোমানের সন্ধান চেয়ে আজ সকালে সিরাজদিখান থানা সংলগ্ন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। পরে তারা থানায় হামলা করেন। এ সময় তারা থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের অফিসের জানালার থাই গ্লাস ভাঙচুর করেন। এছাড়া, থানার মাঠে থাকা পুলিশেরসহ চারটি গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধরা।

রোমানের বাবা মিরাজ শেখ জানান, স্কুলে পড়ালেখার পাশাপাশি রোমান ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পরিবারকে সহযোগিতা করত। গত ২১ জানুয়ারি রোমান বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও রোমান এবং তার অটোরিকশাটির সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরে তিনি সিরাজদিখান থানায় মামলা করেন।

মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) ইমরান খান বলেন, “বিক্ষুব্ধদের নিবৃত্ত করার চেষ্টা করলে তারা তিন দিনের আল্টিমেটাম দিয়ে চলে যান।”

এ বিষয়ে জানতে সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমানকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেনি। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরের সন্ধান চেয়ে সিরাজদিখান থানায় হামলা, ভাঙচুর

B
BN DESK | 12 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার