Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিয়েভকে ন্যাটোতে টানার পশ্চিমা প্রচেষ্টাই যুদ্ধের মূল কারণ : পুতিন

BN DESK
09 October 2025, 07:09 AM পড়তে ১ মিনিট
কিয়েভকে ন্যাটোতে টানার পশ্চিমা প্রচেষ্টাই যুদ্ধের মূল কারণ : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সংকটের মূল কারণ মোকাবিলা করে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেন সংকটের ‘দীর্ঘমেয়াদি ও টেকসই’ সমাধান চান তিনি। এমনকি ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার প্রচেষ্টা রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার (১ সেপ্টেম্বর) চীনের উত্তরাঞ্চলীয় তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৫তম শীর্ষ সম্মেলনে পুতিন এ মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

সম্মেলনে ভাষণ দেওয়ার সময় পুতিন অভিযোগ করেন, কিয়েভকে সামরিক জোট ন্যাটোতে টানার পশ্চিমা প্রচেষ্টাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মূল কারণ। তার ভাষায়, এ ধরনের প্রচেষ্টা রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। তিনি দাবি করেন, ইউক্রেন সংকট কোনো আগ্রাসনের কারণে সৃষ্টি হয়নি, বরং কিয়েভে পশ্চিমা সমর্থনে হওয়া এক অভ্যুত্থানের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পুতিন বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে ইউক্রেন সংকটের সমাধান দীর্ঘমেয়াদে টেকসই হয় এবং এর জন্য মূল কারণগুলো সমাধান করতে হবে।
গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় মুখোমুখি বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি জানান, ওই বৈঠকের ফলাফল তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেছেন। পুতিন বলেন, আলোচনাটিকে তিনি ইউক্রেনে শান্তির পথ উন্মোচনের প্রচেষ্টা হিসেবে দেখছেন। রুশ প্রেসিডেন্ট আরও জানান, ইউক্রেন ইস্যুতে চীন ও ভারতের প্রস্তাবগুলো রাশিয়া বিবেচনা করবে। এদিকে এসসিও সম্মেলনের ফাঁকে সোমবার পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

কিয়েভকে ন্যাটোতে টানার পশ্চিমা প্রচেষ্টাই যুদ্ধের মূল কারণ : পুতিন

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার