Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৩১

BN DESK
02 September 2026, 10:02 PM পড়তে ১ মিনিট
কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারো ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত রাশিয়ার নতুন হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং আরো ১৫৯ জন আহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ৩১ জনের মধ্যে ১৬ শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে। সবচেয়ে কমবয়সি নিহত শিশুটির বয়স ছিল মাত্র ২ বছর। নিহতদের স্মরণে শনিবার (২ আগস্ট) জাতীয় শোকদিবস পালন করছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্যোশাল মিডিয়া টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। পাশাপাশি নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানীর পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও হতাহতের ঘটনা ঘটেছে। শুক্রবার রুশ বাহিনীর ড্রোন হামলায় খারকিভে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন শিশু রয়েছে, যার মধ্যে একজন পাঁচ মাস বয়সী শিশু। জেলেনস্কির দাবি, রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘর, আবাসিক ভবন, স্কুল, কিন্ডারগার্টেন, চিকিৎসাকেন্দ্র, বিশ্ববিদ্যালয় ভবনসহ বিভিন্ন ধরনের ১০০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কিয়েভের আবাসিক এলাকার একটি বড় ৯ তলা ভবনের বিশাল অংশ সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের ধ্বংস্তূপগুলোতে দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা অনুসন্ধান তৎপরতা চালাচ্ছেন। আমরা এখনো জানি না-কত জন মানুষ এসব ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছেন।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের অক্টোবরে কিয়েভে বিমান হামলা শুরু হওয়ার পর থেকে এটিই সর্বোচ্চ সংখ্যক শিশু নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটল। গত বছরের জুলাইয়ের পর থেকে এটিই ছিল সবচেয়ে মারাত্মক আক্রমণ, যেখানে ৩৩ জন নিহত হয়েছিল।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৩১

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার