Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের 

BN DESK
03 September 2026, 12:34 AM পড়তে ১ মিনিট
কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের 

আন্তর্জাতিক ডেস্ক : ইরানি কুদস ফোর্সের ‘প্যালেস্টানিয়ান কর্পস’-এর কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। খবর : আল জাজিরার

শনিবার সকালে চালানো হামলায় কোম শহরে একটি আবাসিক ভবনে ইজাদি নিহত হয়েছেন বলে জানান কাৎজ। কমান্ডার ইজাদিকে হত্যার কথা নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানায়, এই ব্যক্তি ৭ অক্টোবরের ‘হত্যাযজ্ঞের আগে হামাসকে অর্থ ও অস্ত্রের’ জোগান দিয়েছিলেন। ইসরায়েল কাৎজ আরও জানায়, ‘ইজাদিকে হত্যা ইসরায়েলের গোয়েন্দা ও বিমান বাহিনীর জন্য বড় অর্জন। হত্যার শিকার ও জিম্মি হওয়া ব্যক্তিদের জন্য এটি সুবিচার। ইসরায়েলের লম্বা হাত তার সব শত্রুর কাছে পৌঁছাবে।’এর আগে আল-জাজিরা জানায়, তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) দক্ষিণের কোম শহরের আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় ১৬ বছর বয়সের এক কিশোর নিহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে এটা নিশ্চিত হওয়া যায়নি যে, এই দুজন একই হামলায়, নাকি পৃথক হামলায় নিহত হয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের 

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার