Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে চাকরিচ্যুত 

BN DESK
07 September 2026, 06:44 AM পড়তে ১ মিনিট
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে চাকরিচ্যুত 

নিউজ ডেস্ক:   টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাউথইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের জিএম ও ডিজিএম এর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক পোশাকশ্রমিককে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় উপজেলার সাউথইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) ও ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) নামে মির্জাপুর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী পোশাকশ্রমিকের অভিযোগ, কয়েক মাস আগে তিনি সাউথইস্ট গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি নেন। চাকরি নেওয়ার পর থেকেই জেনারেল ম্যানেজার আলতাব হোসেন ও ডেপুটি জেনারেল ম্যানেজার সাক্ষর হোসেন তাকে একাধিকবার কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ১৭ মার্চ বেতন বাড়ানোর কথা বলে তাকে একটি কাগজে সই দিতে বলা হয়। সই দেওয়ার পর তার আইডি কার্ড কেড়ে নিয়ে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। প্রতিবাদ করলে তাকে হত্যার হুমকি দেন ওই দুই কর্মকর্তা।


এরপর ২০ মার্চ ওই পোশাকশ্রমিককে অফিসে ডেকে নিয়ে আবার কুপ্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে রাজি হলে তাকে চাকরি ফিরিয়ে দেওয়া হবে বলে প্রলোভন দেখান তারা। এতেও তিনি রাজি না হলে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। পরে ২২ মার্চ জিএম ও ডিজিএমের বিরুদ্ধে মির্জাপুর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।

এ বিষয়ে সাউথইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার আলতাব হোসেন বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। গত তিন মাসে বেশ কিছুদিন অনুপস্থিত ও কর্মদক্ষতা না বাড়ায় আমাদের নিয়ম অনুযায়ী তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


অভিযোগের তদন্তকারী কর্মকর্তা দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে চাকরিচ্যুত 

B
BN DESK | 27 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার