Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লাতে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার

BN DESK
06 April 2024, 12:05 PM পড়তে ১ মিনিট
কুমিল্লাতে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার

মফস্বল ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে এক বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী মুজিব মিয়ার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলে আমিনুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী মালেকা বেগম (৪০)। আমিনুল তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের অম্বলপুর গ্রামের আব্দুল মান্নান মুন্সির ছেলে। মালেকা বেগম বুড়িচং উপজেলার ছাদবপুর গ্রামের নোয়াব মিয়ার মেয়ে। মালেকা বেগম তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা (নার্স) পদে কর্মরত ছিলেন। আমিনুল ওষুধ দোকান করতেন।

বাড়ির মালিক প্রবাসী মুজিবুর রহমানের স্ত্রী নার্গিস বেগম বলেন, ছয় মাস আগে আমিনুল ইসলাম ও মালেকা বেগম স্বামী-স্ত্রী পরিচয়ে আমাদের বিল্ডিংয়ে সাবলেটে একটি রুম ভাড়া নেন। তারা সপ্তাহে প্রতি বৃহস্পতিবার বিকালে আসতেন, আবার শনিবার চলে যেতেন। বৃহস্পতিবার এসে রুমে যাওয়ার পর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দরজা খোলেননি। পরে লোকজনকে জানালে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে তাদের মৃত অবস্থায় দেখতে পায়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক বলেন, মরদেহের পাশে ঘুমের ওষুধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে-তারা অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লাতে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার

B
BN DESK | 06 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার